Header Ads

Header ADS

সকলে একসাথে ফুটিয়ে তুলি তাদের মুখের ঐ মিষ্টি হাসি যেই হাসি আমরা সকলে ভালোবাসি।

 


মেলায় আনন্দের ছড়াছড়ি। বই কেনার আনন্দ, বই উপহার পাওয়ার আনন্দ, বই উপহার দেওয়ার আনন্দ, ঘোরাঘুরির আনন্দ, সেলফি তোলার আনন্দ, আড্ডা ও গল্প-গুজবের আনন্দ!

তবে সব আনন্দ ছাপিয়ে যে আনন্দ সব চেয়ে বেশি মুগ্ধতা ছড়ায়, চারদিক নির্মল অনুভূতি শিহরণ জাগায়, সবার মধ্যে অপার্থিব সুখ ছড়িয়ে দেয়-সেটা হলো শিশুদের উপস্থিতি।

স্বর্গের সিঁড়ি বেয়ে নেমে আসা ছোট ছোট শিশুদের হাসি, উল্লাস, দৌড়াদৌড়ি, খুনসুটি, আবদার, মান-অভিমান, বড়দের সঙ্গে আঁড়ি, ঝগড়া, কান্না, লাফালাফি-সব কিছুর মধ্যে যে আনন্দ খুঁজে পাওয়া যায়, তা অন্য সব আনন্দকে ম্লান করে দেয়।

তবে সবার আনন্দ এক হয় না ... কিছু কিছু অসহায় শিশু থাকে যাদের আনন্দ অনেক ছোট হলেও ওই ছোট ছোট আনন্দ তাদের জীবনে অনেক হাসি ফোটিয়ে তোলতে পারে।

আর তাদের এই ছোট ছোট আনন্দ গুলোর হাসি মুখে ফুটিয়ে তোলা আমাদের দায়িত্ব। আসুন আমরা সকলে তাদের পাশে দাঁড়াই, আর ফুটিয়ে তুলি তাদের মুখের ঐ মিষ্টি হাসি যেই হাসি আমরা সকলে ভালোবাসি।

No comments

Powered by Blogger.