স্বপ্নগুলো ছড়িয়ে দিতে চাই, স্বপ্নহারাদের চোখে
জীবন সত্যিই রহস্যময়। ডাক্তার, ইন্জিনিয়ারিং ছেড়ে পড়ার সুযোগ হলো "শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক" বিষয়ে। হয়তো সেটাই সৃষ্টিকর্তার পরিকল্পনা। জানার সুযোগ হলো আরো শিশুদের নিয়ে। স্বপ্নটাও ডানা মেলতে শুরু করলো।
সুবিধা বঞ্চিত শিশু, প্রতিবন্ধী শিশু, কিশোর অপরাধী, জানার কোনো শেষ নেই। স্বপ্নটা যেন দুহাত বাড়িয়ে ডাকছে আমায়।
কিন্তু শুরুটা কিভাবে করবো, হাতে কলমে কাজটা শুরু করবো কিভাবে, ফান্ড কি হবে। এরমধ্যেই জীবনের কিছু ভয়ংকর রূপ দেখলাম, বাস্তবতার নৃশংসতায় শিউরে উঠলাম। কিন্তু এই ভয়ংকর কালো অধ্যায়ের পরই আমার জন্য অপেক্ষা করছিল এক সোনালী দিন। হঠাৎ করেই একটি কোম্পানি আমাকে সুযোগ দিতে চাইলো শিশুদের নিয়ে এই প্রজেক্ট শুরু করার, সাহায্যের আশ্বাস দিলো। আমি তখন হাওয়ায় ভাসছি, যা ছিলো দূর আকাশের তারা, তাকে হাত দিয়ে ধরার সুযোগ পেলাম। অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমার পক্ষে।
স্বপ্নযাত্রার পথ চলা শুরু। যাত্রা শুরু স্বপ্নের পথে।
যাত্রা শুরু হলেও যেতে হবে বহুদূর, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। চাই সবার সহোযোগিতা, ভালবাসা। স্বপ্নগুলো ছড়িয়ে দিতে চাই, স্বপ্নহারাদের চোখে!!!

No comments